অর্থনীতিজাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

টিসিবির পণ্য খোলা বাজারে বিক্রি। মুক্তিযোদ্ধার সন্তান পলাতক

সংবাদদাতা

ফেনীর দাগনভূঞায় এক যুবলীগ নেতার বিরুদ্ধে টিসিবির পণ্য খোলা বাজারে বিক্রির অভিযোগ উঠেছে। অবৈধভাবে বিক্রির খবর পেয়ে অভিযান চালিয়ে টিসিবির পণ্য জব্দ করেছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি)। তবে অভিযান টের পেয়ে পালিয়ে যান টিসিবির ডিলার যুবলীগ নেতা। শুক্রবার রাতে উপজেলার রাজাপুর বাজারে এ ঘটনা ঘটে।

অবৈধভাবে বিক্রির সময় টিসিবির পণ্য জব্দ করেছেন উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) মেহরাজ শারবীন। অভিযান টের পেয়ে টিসিবির ডিলার যুবলীগ নেতা নজরুল বাঙালী পালিয়ে যান। তার বিরুদ্ধে সংখ্যালঘুদের ভূমি বিনামূল্যে দলিল তৈরি করে দখল করা এবং অসংখ্য সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগ রয়েছে।
নজরুল মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারের নেত। সে হাইব্রিড যুবলীগ নেতা বলে দাবি করেছেন স্থানীয় ইউপি মেম্বার বৃন্দ।
তারা বলেন নজরুল জামাত পরিবারের সন্তান। উপজেলা আওয়ামীলীগের গ্রুপিংয়ের কারণে তারা দিনকাল ভালো কাটছে ।
নজরুল টিসিবির কোন পূর্ণ বিতরণ করতোনা। সবসময় এ সকল মালামাল বিক্রি করে দিতেন।

নজরুলের অপকর্মের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তার কিশোর কিলার দিয়ে তাকে হেনেস্তা করা হতো।

স্থানীয়রা জানায়, রাজাপুর ইউনিয়নে টিসিবি পণ্য বিক্রির ডিলারশিপ নেন নজরুল বাঙালী ট্রেডার্সের স্বত্বাধিকারী উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বাঙালী। শুক্রবার সন্ধ্যায় টিসিবির পণ্য খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করার খবর পেয়ে অভিযান চালান দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শাবরীন। অভিযানে ১৬ বস্তা ডাল, ৩৩ বস্তা চাল ও ৮৩ বোতল তেল জব্দ করা হয়।

এ বিষয়ে জানতে নজরুল ইসলাম বাঙালীর মোবাইল ফোনে কল করা হলে তাকে পাওয়া যায়নি।

দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শাবরীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করি এবং কিছু মালামাল জব্দ করি। তবে ডিলার পালিয়ে গেছে।’

দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নবনিতা চাকমা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে টিসিবির মালামাল জব্দ করে সরকারি গুদামে জমা দেয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *