অন্যান্যজাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

চেওরিয়া চৌরাস্তা মাতৃ সংঘের উদ্যোগে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ

শহর প্রতিনিধি


মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে ফেনীর চেওরিয়া চৌরাস্তা মাতৃ সংঘের উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। এ আয়োজনের মধ্য দিয়ে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করার আহ্বান জানানো হয়।
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক এবেলা’র সম্পাদক যতন মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও তরুণ ছাত্রনেতা রিয়াদ পাটোয়ারী এবং বিশিষ্ট সমাজসেবক চিনু দেব নাথ।
অনুষ্ঠানে বক্তারা দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে সামাজিক সংগঠনগুলোর এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান। তাঁরা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সামর্থ্যবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো এবং অসহায়দের সহযোগিতা করা সামাজিক দায়িত্বের পাশাপাশি মানবিক মূল্যবোধেরও বহিঃপ্রকাশ।
বক্তারা আরও বলেন, সমাজে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও সহমর্মিতার চর্চা বাড়াতে এ ধরনের মানবিক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও অসহায় মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের একপর্যায়ে উপস্থিত দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। বস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। চেওরিয়া চৌরাস্তা মাতৃ সংঘের এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে মানবিক কার্যক্রমকে আরও উৎসাহিত করবে বলে মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *