জাতীয়রাজনীতিসর্বশেষসারাদেশ

প্রধানমন্ত্রী সব ভারসাম্য করে ফেলেছেন,চিন্তা নাই আগামী মাসে সেমি পাইনাল জানুয়ারীতে ফাইনাল: কাদের

ঢাকা অফিস

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘কোথায় নিষেধাজ্ঞা? কোথায় ভিসানীতি? তলে তলে আপস হয়ে গেছে। দিল্লিকে আমেরিকার প্রয়োজন। আমরা আছি দিল্লি আছে, দিল্লি আছে আমরাও আছি। শেখ হাসিনা সব ভারসাম্য করে ফেলেছেন। সবার সঙ্গে বন্ধুত্ব। আর কোনো চিন্তা নাই। নির্বাচন হবে, খেলা হবে।’ 

আগামী মাসে সেমি পাইনাল জানুয়ারীরে ফাইনাল খেলা। সিদান্ত আপনাদের খেলায় অংশ নিবেন কি না।

আজ মঙ্গলবার আমিন বাজার ট্রাকস্ট্যান্ডে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন। 

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির নেতারা এখন পথ হারিয়ে দিশেহারা, দুই সেলফিতেই বাজিমাত। অক্টোবর থেকে খেলা শুরু। আগামী মাসে সেমিফাইনাল, জানুয়ারিতে ফাইনাল। খালেদা জিয়া ছাড়া নাকি বিএনপি নির্বাচন করবে না, না করুক।’ 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দিশেহারা বিএনপি আন্দোলনের নামে ঘুরে বেড়ায়। এতে কোনো কাজ হবে না। বাংলাদেশের জনগণ এই মুহূর্তে নির্বাচন ছাড়া আর কিছু চায় না। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ওপর আস্থা রাখুন। নিষেধাজ্ঞা, ভিসানীতির পরোয়া করে না আওয়ামী লীগ। ভিসানীতির পরোয়া করি না। নিষেধাজ্ঞার হুমকিধামকি শেষ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *