ফেনী আওয়ামী লীগের অভিবাবক নাসিম এমপি হচ্ছেন
গাজী মাসুদ রানা
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতা-কর্মীদেরকে নিয়ে পরশুরাম উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। এতে দলীয় সকল নেতাকর্মীদের মাঠে থেকে মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার প্রতি আহ্বান জানানো হয়।
বুধবার বিকাল ৩ টায় পরশুরাম পৌর কার্যালয়ে এই মত বিনিময় সভার আয়োজন করা হয়।
উপস্থিত শত শত নেতাকর্মীরা একযোগে ফেনীর উন্নয়নের রুপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার পরশুরামের কৃতি সন্তান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের পক্ষে জোরালো মত দিয়ে বলেন, আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমকে ফেনী ১ আসনের এম.পি হিসেবে তারা দেখতে চান।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বলেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিশেষ গুরুত্বপূর্ণ। এর ওপরে নির্ভর করছে আমাদের ক্ষমতায় যাওয়া বা না যাওয়া। সেই কথাটা মাথায় রেখে, আমাদের ওপরে ভরসা রাখতে হবে। আমরা যখন মনোনয়ন দেব অবশ্যই আমাদের একটা হিসেব থাকবে যে কাকে দিলে আমরা আসনটা ফিরে পাব।”
এই প্রেক্ষিতে ফেনী ১ আসনের জন্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমকে উপযুক্ত বলে মনে করেন ফেনী -১ আসনের জনগণ। এই মত বিনিময় সভায়
পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার বলেন” আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের হাত ধরে অনেকেই আজ জনপ্রতিনিধি সহ বড় বড় পদে আসীন হয়েছেন। এবার তাকে এই আসনে নির্বাচিত করার লক্ষ্যে সকলকে এক যোগে কাজ করার জন্য আহ্বান জানান।
পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নিজাম উদ্দিন চৌধুরী সাজেল,বলেন ,আভ্যন্তরীন সকল বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ফেনী-১ আসনের সম্ভাব্য এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কে জয়ী করতে হবে এবং এ
্জন্য সকলকে আন্তরিক ভাবে একযোগে কাজ করার আহ্বান জানান।
ওই মত বিনিময় সভায় উপস্থিত সবাই মত প্রকাশ করেন যে, প্রধানমন্ত্রী হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের তত্ত্বাবধানে এবং নির্দেশনায় ফেনীর রাজনৈতিক অঙ্গনকে সূসংঘঠিত সহ এলাকায় অনেক উন্নয়নের রুপায়ন করেছেন। তার হাত ধরে অনেকেই আজ বৈধ ভাবে জনপ্রতিনিধি সহ রাষ্ট্রীয় বড় বড় পদে আসীন হয়েছেন। কিন্তু এই মহান ব্যাক্তিটি নির্লোভ এবং প্রচার বিমুখ। তাই এই এলাকার আরো ব্যাপক উন্নয়নের স্বার্থে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমকে ফেনী -১ আসনে এমপি হিসেবে দেখতে চান ফেনী-১ আসনের জনগণ।
উক্ত মত বিনিময় সভায় পরশুরাম উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা লীগ সহ ছাত্র লীগের নেতাকর্মী
সহ ফেনী-১ আসনের স্হানীয় লোকজন উপস্থিত ছিলেন।

