ফেন-১ আসনে নৌকার সমর্থনে জনসংযোগ করছেন নাসিম
বিশেষ প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকা মার্কার সমর্থনে ফেনী-১ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিমের নির্বাচনী প্রচারনা শুরু করেছেন। সোমবার সকাল থেকে নৌকার সমর্থনে পরশুরাম উপজেলার বিভিন্ন হাটবাজারসহ গ্রামে গ্রামে জনসংযোগ করে বিকালে চিথলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এক জনসভায় বক্তব্য রাখেন। ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত, বিএনপি জামায়াতের অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য, শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার ও এপিএস, ফেনী জেলা আওয়ামী পরিবারের অভিভাবক আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিম এর “শান্তি ও উন্নয়ন” এর সমাবেশে নাসিম বলেন এটি কোন জনসভা নয় এটি জনসমুদ্রে পরিণত হয়েছে। এতে প্রমাণ হয় শেখহাসিনা গ্রামের মানুষের কাছে কতজনপ্রিয়।
সভায় বক্তারা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমকে দলীয় প্রার্থী হিসেবে এ সংসদীয় আসনের মনোনয়ন নিশ্চিত করেছেন মাননীয় প্রধান মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি।
বক্তরা বলেন তিনি এমপি হলে মন্ত্রী হবেন এতে করে ফেনীর গণমানুষের প্রাণের দাবী ফেনীতে একটি পাবিলিক বিশ্ববিদ্যালয়,ফেনীতে সরকারী মেডিকেল কলেজসহ সকল দাবী গুলো পুরন হবে। তাই এ অঞ্চলের সকল মানুষকে সকল প্রকার বেধাবেদ ভুলে নৌকায় ভোট দিয়ে জয়জুক্ত করার দাবী জানান।

