জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

বিএনপির সিনিয়র নেতা বাহার আটক

মফিজুর রহমান

ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব ৭-এর ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, নাশকতার মামলায় শেখ ফরিদ উদ্দিন বাহারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল বলেন, ‘ফেনীর দাউদপুর চৌধুরী বাড়ি থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে মঙ্গলবার রাত ১২টা ৫০ মিনিটে বাহারকে আটক করে নিয়ে যায়।’

অপর দিকে পঞ্চম দফার ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে ফেনীতে বিএনপি নেতাকর্মীরা মশাল নিয়ে শহরজুড়ে বিক্ষোভ মিছিল করেছেন। মঙ্গলবার রাতে শহরের এসএসকে রোড ও মহিপাল অংশের কয়েকটি সড়কে এই মিছিল করেন তারা।

ফেনী জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দোলন ও জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলালের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী মশাল মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। মিছিলের সময় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সড়কে যান ও জন চলাচল থমকে যায়।

ফেনী শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান বলেন, ‘অবরোধের সমর্থনে কোনো দলের মিছিলের বিষয়ে আমাদের জানা নেই। গতকাল রাতে সব স্বাভাবিক ছিল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *