জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

ফেনীতে বাসে দুর্বৃত্তদের আগুন

মফিজুর রহমান


ফেনীতে বিএনপি-জামায়াতের ৪৮ ঘণ্টা ডাকা হরতালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের মহিপালে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
রোববার রাত ৯টার দিকে ফেনীর মহিপালের নোয়াখালী বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু মারমা, ফেনী মডেল থানার ওসি মো. শহিদুল ইসলাম চৌধুরী।
গাড়ির মালিক মিন্টু মিয়া জানান, তিনি ওই রুটের একজন লাইনম্যান। গাড়িটি ফেনী মহিপালে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে কাউন্টারে দাঁড়ানো অবস্থায় কে বা কারা আগুন দেয়। গাড়িটির ভেতরের অংশ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। শুধু গাড়িটির খাঁচা অবশিষ্ট আছে।


ফেনী মডেল থানার ওসি মো. শহিদুল ইসলাম চৌধুরী জানান, ফেনীর মহিপালে নোয়াখালী বাসস্ট্যান্ডে পার্কিং করা একটি যাত্রীবাহী বাসে আগুন লাগিয়ে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *