জাতীয়প্রচ্ছদসর্বশেষসারাদেশ

ফেনীর ৪ থানার ওসি বদলিতেকোনো প্রভাব পড়বে না

বিশেষ প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশের ন্যায় ফেনীতেও চারটি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। তাদের সবাইকে ফেনী জেলার মধ্যেই বদলি করা হয়। বৃহস্পতিবার পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।
বদলিকৃত ওসিরা হলেন ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুদ্বীপ রায়কে সোনাগাজী মডেল থানায়, সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান ইমামকে ছাগলনাইয়া থানায় বদলি করা হয়েছে। দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিনকে ফুলগাজী থানায় ও ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসিমকে দাগনভূঞা থানায় বদলি করা হয়েছে। ফেনীর পুলিশ সুপার জাকির হাসান বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে নির্বাচনকে সামনে রেখে ফেনীর ৩জন ওসিকে বদলির ঘটনায় কোনো প্রভাবই পড়বে না বলে মনে করছেন সাধারণ মানুষ। তারা মনে করেন তাদেরকে একই জেলার অন্য উপজেলায় বদলিতে কার্যত কোনো প্রভাবই পড়বে না ফেনীতে। বরং অন্য জেলা থেকে এখানে ওসি আনা হলে কিছু হয়ত হতো। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, এদেরকে একই জেলায় রেখে ভিন্ন উপজেলায় দায়িত্ব দেয়া ও না-দেয়া একই কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *