আন্তর্জাতিকজাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

আসন ভাগাভাগি নিয়ে ১৪ দলের বৈঠক রাতে

আসন ভাগাভাগি নিয়ে ১৪ দলীয় জোটের নেতারা রাতে বৈঠকে বসবেন। আজ রোববার রাত ৮টা থেকে সংসদ ভবন এলাকার এমপি হোস্টেলে এ বৈঠক হবে।

বৈঠকের বিষয়ে দৈনিক এবেলাকে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলীয় জোটের মুখপাত্র এবং সমন্বয়ক আমির হোসেন আমু।

এদিকে জোটের শরিক জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার দৈনিক এবেলাকে বলেন, ‘আসন ভাগাভাগি নিয়ে আমরা রাতে বৈঠকে বসব। সেখানে আমরা আমাদের চাওয়া-পাওয়ার কথা তুলে ধরব। একাদশ জাতীয় সংসদে বর্তমানে আওয়ামী লীগের শরিক ১৪ দলীয় জোটের আটজন সংসদ সদস্য রয়েছেন। এর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে পাঁচ-ছয় আসনে ছাড়ের কথা বলা হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *