জাল ভোটে এমপি হওয়ার প্রয়োজন নেই, আমাকে জাল ভোট দিবেন না – নাসিম
কাজী মুস্তাফিজুর রহমান শাহীন
ফেনী-১ আসনে নৌকার প্রার্থী ও প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী নাসিম বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করছেন। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ফেনীর ছাগলনাইয়া উপজেলার পৌরসভার ২ নং মির্জার বাজার ওয়ার্ডে যান । নাসিম বলেন, জাল ভোটে নির্বাচিত হয়ে এমপি হওয়ার কোন প্রয়োজন আমার নেই এবং ইচ্ছা ও নেই। এছাড়াও বলেন তার দল বাংলাদেশ আওয়ামী লীগের কোন নেতাকর্মী নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে নিজ হাতে আইনের সপর্দ করবেন। বর্তমান সরকার টানা তিন বছর ক্ষমতায় থেকে যে উন্নয়নমূলক কাজ করেছে তাতে শতভাগ নিশ্চিত জনগণের ভোটেই আবার বর্তমান সরকার নির্বাচিত হবেন।
আলাউদ্দিন আহাম্মেদ চৌধুরী নাসিম উপস্থিত ভোটারদের সামনে কথা দিয়েছেন ফেনী -১ আসনের এমপি ছিলেন সাধারণ সম্পাদক শিরীন আক্তার এমপি। সে যেখানে সরকারের উন্নয়নের কাজ পৌঁছে দিতে পারে নাই ঠিক সেখানে আমি সরকারের উন্নয়নের কাজ পৌঁছে দিব। আলাউদ্দিন চৌধুরী নাসিমের সাথে নির্বাচনী গণসংযোগে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সাধারণ সম্পাদক শিরিন আক্তার, ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফেনী জেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান মিজান, ছাগলনাইয়া উপজেলা পৌর মেয়র এম মোস্তফা প্রমুখ।

