ছাগলনাইয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
মফিজুর রহমান
ছাগলনাইয়ায় পুকুরে ডুবে আজমল ইবনে আবির (২) এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) ছাগলনাইয়া পৌরসভা এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত আজমল স্থানীয় পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া ভূঁইয়া বাড়ীর আবির হোসেনের একমাত্র ছেলে ও আকবর হোসেন ভূঁইয়া মুজনুর নাতি। নিহতের স্বজনরা বিষয়টি নিশ্চিত করে জানান,একই দিন বাদ আসর নিজ বাড়ির সামনে নামাজে জানাযা শেষে শিশুটিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।।

