মহাসড়কে ফিলিং স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত আহত ১০
কাজী মুস্তাফিজুর রহমান শাহিন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর দেবিপুর প্রাইম ফিলিং স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত ও ১০জন আহত হয়েছে। আহতদের মধ্যে চালক জাহিদ আলম (১৭) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ঘটনাটি ঘটেছে সোমবার সকাল সাড়ে ১০টায়। নিহত সাইদুল হক রনি বাড়ী ছাগলনাইয়ার মধুগ্রামে। গত তিন মাস পূর্বে রনি বিয়ে করেছেন।
ফেনী মডেল থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায় সোমবার সকালে শহরের অদূরে প্রাইম সিএনজি ফিলিং স্টেশনে সিএনজি চালিত একটি অটোরিকশায় সিলিন্ডারে গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণ ঘটে ও আগুন ধরে যায়। এ সময় মানুষ ভয়ে দিগবিদিক ছোটাছুটি শুরু করে। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভায় ও ঘটনাস্থল থেকে দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদের ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. সাইদুল ইসলাম (৩০) নামে একজন নিহত হন। তিনি ওই ফিলিং স্টেশনে শ্রমিক ছিলেন। তার বাড়ি জেলার ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের দক্ষিণ আন্দার মানিক গ্রামে এতি মধ্যে ফেনী সদর উপজেলার ধর্মপুরের এক তরুণীর সাথে রনির বিয়ে ঠিক হয়েছে। তার পিতা জানান রমজানের পূর্বে বিয়ের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এদিকে আহত গাড়ি চালক জাহিদ আলম (১৭) বর্তমানে ২৫০ বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম পাঠানো হয়েছে। তার বাড়ি জেলার সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে।
২৫০ বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. রুহুল মোহছেন সুজন জানান, নিহত সাইদুল ইসলামের মাথা ও শরীরের পেছনের অংশে আগুনে জ্বলসে যায়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তার মৃত্যু হয়।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম চৌধুরী জানান, নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি পুলিশ তদন্ত করে দেখছে। পরে বিস্তারিত জানা যাবে।

