ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় ২১ প্রার্থী সকলেই অ’লীগ
বিশেষ প্রতিনিধি
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন প্রথম ধাপে ফেনী জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত ২ উপজেলায় বিভিন্ন পদে ২১জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। দলীয় প্রতীক না থাকায় এদের মধ্যে সকলেই স্থানীয় আওয়ামী লীগ নেতা ।
এদিকে মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকে দলীয় গ্রুপিং ও অবস্থান আরও স্পষ্ট হয়েছে। তবে এতে দলীয় বিভেদ বাড়ার কোনো আশঙ্কা নেই বলে দাবি করেছেন জেলার শীর্ষ নেতারা।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে পরশুরাম উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
একইভাবে ফুলগাজীতে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এসকল তথ্য নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম। নির্বাচন দপ্তর সূত্র জানায়, পরশুরাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফিরোজ মজুমদার, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদার এবং বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স্থানীয় আওয়ামীলীগ নেতা আবুল হাশেম চৌধুরী।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এম সফিকুল হোসেন মহিম, ইকরামুল করিম মজুমদার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবদুর রসুল, উপজেলা আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম রিটু। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মহিলা আওয়ামীলীগ নেতা সামছুন নাহার পাপিয়া, নিলুফা ইয়াসমিন মজুমদার।
ফুলগাজীতে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল আলিম মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারুন মজুমদার, জাফর উল্ল্যাহ মজুমদার। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মাহাবুবুল হক কালা, পরিমল চন্দ্র রায়, অনিল বনিক, আবদুর রহিম পাটোয়ারী, সাইফুদ্দিন মজুমদার। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মঞ্জুরা আজিজ, সাজেদা আক্তার এবং মাহাফুজা আক্তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রিটানিং কর্মকর্তা জানান, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, উভয় উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ১৮ থেকে ২০ এপ্রিলের মধ্যে, আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল ও ভোট গ্রহণ হবে আগামী ৮ মে।

