জাতীয়সর্বশেষসারাদেশ

ফেনী রিপোর্টার্স ইউনিটিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আলোচনা

শহর প্রতিনিধি

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ফেনী রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ইউনিটি মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিটির সভাপতি ও ভোরের কাগজ প্রতিনিধি শুকদেব নাথ তপন।ইউনিটির সাধারণ সম্পাদক এমএ জাফরের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি দৈনিক এবেলা’র সম্পাদক ও প্রকাশক, দৈনিক যুগান্তর ও নাগরিক টেলিভিশনের স্টাফ রিপোর্টার যতন মজুমদার,দৈনিক স্টার লাইনের সহযোগী সম্পাদক জসিম মাহমুদ, যমুনা টিভির স্টাফ রিপোর্টার মুহাম্মদ আরিফুর রহমান, সময় টিভি সিনিয়র রিপোর্টার আতিয়ার সজল, দীপ্ত টিভির প্রতিবেদক আবদুল্লাহ আল-মামুন, ফেনী ফটো জার্নালিস্ট এসোসিয়েশন  সভাপতি এমরান পাটোয়ারী, ইউনিটির সাহিত্য সম্পাদক ও দৈনিক দেশ রুপান্তর প্রতিনিধি শফি উল্যাহ রিপন,  সদস্য ও আলোকিত ফেনীর বার্তা সম্পাদক বকুল আক্তার দরিয়া।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইউনিটির ক্রীড়া সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম।

এ সময় ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুর রহিম, আনন্দ তারকা সম্পাদক মামুনুর রশিদ, ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও স্টার লাইন পত্রিকা নির্বাহী সম্পাদক মাঈন উদ্দিন, প্রচার সম্পাদক মফিজুর রহমান, সদস্য মুহাম্মদ মিজানুর রহমান ও সাহাব উদ্দিন, সাংবাদিক ইলিয়াস মোল্লা, এমএ আকাশ, আফতাব উদ্দিন,হাবিব মিয়াজী, মোতাহার হোসেন ইমরান, হাবিবুল ইসলাম রিয়াদ  ও ইউনিটির সহযোগী সদস্য  দেলোয়ার হোসেন ঝন্টুসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *