ফেনীর তিন কিশোর ডাকাত আটক
শহর প্রতিনিধি
ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে দুর্ধর্ষ কিশোর গ্যাং “PK” গ্রুপের প্রধান সোহেল সহ কিশোর গ্যাং এর ৩ সক্রিয় সদস্য’কে ধারালো অস্ত্র সহ ফেনীর সার্কিট হাউজ এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-৭,। রোববার রাত আনুমানিক রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ফেনী সার্কিট হাউজ এলাকায় অভিযান পরিচালনা করে “PK” নামক কিশোর গ্যাং গ্রুপের প্রধানসহ তিন আসামিকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে র্যাব।
গ্রেফতারকৃত কিশোর গ্যাং এর সদস্যরা হলেন ফেনীর সোনাগাজী থানা এলাকার মৃত: রুহুল আমিন এর ছেলে কিশোর গ্যাং গ্রুপের প্রধান মোঃ সোহেল (২০), ফেনী সদর উপজেলার দক্ষিন কাশিমপুর গ্রামের বেলাল হোসেন এর ছেলে মোঃ ইয়াসিন (২০), নোয়াখালীর সুবর্ণচর এলাকার ফজলুল হক এর ছেলে মোঃ বেলাল উদ্দিন (২০)
গ্রেফতারকৃত কিশোর গ্যাং এর সদস্যরা এলাকায় ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, চুরির মত নানান অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

