জাতীয়প্রচ্ছদরাজনীতিশিক্ষাসর্বশেষসারাদেশ

ফেনীর পূজা মন্ডপের নিরাপত্তা দিবে বিএনপি

শহর প্রতিনিধি

আসন্ন শারদীয় দুর্গাপূজায় মণ্ডপে মন্ডপে পাহারায় থাকবে বিএনপি। ফেনী জেলার প্রত্যেক পূজা মন্ডপের পূজা উদযাপন কমিটির সাথে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ছে৷ এসময় তারা স্বেচ্ছাসেবক টিম গঠন করেছে।
দুপুরে শহরের সালাম কমিউনিটি সেন্টারে এই প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম।
তিনি বলেন, ফেনী জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যেভাবে রাজপথে ছিল তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য।

বিশেষ অতিথি হিসেবে সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ হারুন এবং সভাপতিত্বে জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার উপস্থিত ছিলেন৷

এছাড়া জেলা বিএনপির আহ্বায়ক বাহার উদ্দিন বাহার, সদস্যসচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, বাবুল, আনোয়ার পাটোয়ারী, এড. মেজবাহ উদ্দিন,আমানুল্লাহ কাউসার সাব্বির, সহ জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *