কোটা টাকার সোনা সহ এক চোরাকারবারীকে আটক করেছে ফেনীর পুলিশ।
শহর প্রতিনিধি
ফেনীতে দেড় কোটি টাকা মূল্যের ১০টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে ফেনী মডেল থানা পুলিশ।
রবিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খাইয়ারা বাজার এলাকায় চেকপোষ্ট বসিয়ে একটি বাসে তল্লাশি করে তাকে আটক করা হয়।
ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মর্ম সিংহ ত্রিপুরা গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে চট্টগ্রাম থেকে তিশা প্লাটিনাম নামের একটি বাসে চোরাচালান যাচ্ছে কুমিল্লার দিকে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খাইয়ারা বাজার ব্রীজের উপর গাড়িটি থামিয়ে তল্লাশি করা হয়।
এসময় দ্বিজেন্দ্র ধর নামে এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করে তার স্যান্ডেলের সোল্ডে কসটেপ দিয়ে প্যাচানো ১০টি বার উদ্ধার করা হয়। যেগুলোর ওজন ১১৬৬ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা।
ধৃত দ্বিজেন্দ্র ধর চট্টগ্রামের রাউজান এলাকার সুধাংশ ধরের ছেলে। সে এনিয়ে বহুবার সফল ভাবে চালান করেছেন।

