জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

বিশ্ব মানবাধিকার দিবস পালন করেছে উপজেলা জামায়াত

শহর প্রতিনিধি

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে ফেনী সদর উপজেলা জামায়াতের উদ্যোগে এক আলোচনা সভা গতকাল সোমবার বিকেলে দারুল ইসলাম ভবনে অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর মাওলানা নাদেরুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা মানবাধিকার বিষয়ক সম্পাদক এড.খোন্দকার জিয়াউর রহমানের সন্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এড.জামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য আবু বকর সিদ্দিক মানিক,শহর জামায়াতের আমীর ইন্জিনিয়ার নজরুল ইসলাম, উপজেলা নায়েবে আমীর মাওলানা হারুনুর রশীদ। উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারী অধ্যাপক শিহাব উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *