জাতীয়প্রচ্ছদসর্বশেষসারাদেশ

ফুলগাজীতে বন্ধু মহলের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

বিশেষ প্রতিনিধি

মঙ্গলবার ফেনীর ফুলগাজী সীমান্তবর্তী এলাকার ‘কামাল্লা দারুল উলুম কুরআন মাদ্রাসায় ‘এতিম ছাত্রদের মাঝে শীতবস্ত্র কম্বল, ছাত্রদের জন্য টাউজার,ফ্লোর কার্পেট ও ছাত্রদের সাথে নিয়ে দুপুরের খাওয়ার আয়োজন করেছেন ফেনীর সেচ্ছাসেবী সামাজিক সংগঠন “বন্ধু মহল ফেনী জেলা”
এতে উপস্থিত ছিলেন,প্রধান অতিথি, সময় টেলিভিশনের ফেনী বুর‍্যো অফিসের চিত্র সাংবাদিক,মীর হোসেন রাসেল। এতে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ জিয়া উল হক, সাধারণ সম্পাদক মেহরাব হোসেন রিয়াদ,যুগ্ম সম্পাদক ফরহাদ, সদস্য মোস্তাফিজুর রহমান।
সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জানান, গত ৯বছর আমরা ফেনীর ভিবিন্ন উপজেলায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছি,তারি ধারাবাহিকতায় এই বছরও আমরা শীতবস্ত্র বিতরণ কার্যক্রম এর যাত্রা শুরু করেছি, ইনশাআল্লাহ আমরা ঘুরে ঘুরে ফেনীর প্রত্যেক উপজেলায় শীতবস্ত্র বিতরণ চালিয়ে যাবো!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *