শীতের রাতে জেলা প্রশাসকের কম্বল বিতরণ
বিশেষ প্রতিনিধি
ফেনী সদর উপজেলা শশদী ইউনিয়নে কুমিরা গ্রামের দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার রাতে জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) ব্যানারে শুক্রবার রাতে এ কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনীর নবাগত জেলা প্রশাসক সাইফুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাস অভিষেক দাস সদর উপজেলা ভূমিকম্পকর্তা ফেনী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উক্ত পরিষদের সভাপতি সাংবাদিক শুখ দেবনাথ তপন, সাধারণ সম্পাদক লিটন সাহা, ফেনী জেলা কেমিস্ট এন্ড ডায়গিষ্ট সাধারণ সম্পাদক ও ঐক্য পরিষদের সদর কমিটির সভাপতি পুলিন দেবনাথ, সাধারণ সম্পাদক সাংবাদিক যত মজুমদার।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাস সাইফুল ইসলাম উপস্থিত নর-নারীদের উদ্দেশ্যে বলেন বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের সাথে আছে। এই শীতের মধ্যে আপনারা কষ্ট করছেন বলে আমি সরকারের প্রতিনিধি হিসেবে আপনাদের কাছে ছুটে আসলাম। আমরা সব সময় আপনাদের সেবায় নিয়োজিত আছি আপনাদের যেকোনো সমস্যা সমাধান আমরা সর্বদা সর্বশ্রেষ্ঠ থাকবো। আপনাদের যেকোন প্রয়োজনে আমরা আছি।
