বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে গাজীপুরে সমাবেশ
মির্জা নাদিম ( স্টাফ রিপোর্টার )
সাবেক কেন্দ্রীয় যুবদলের সহ শ্রমবিষায়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কারাবন্দি নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন বিএনপি নেতা-কর্মীরা। সমাবেশে বিএনপিসহ অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী যোগাযোগ দান করেন।
শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে গাজীপুর মহানগরীর টঙ্গী সরকারি কলেজ গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নুরুল ইসলাম সরকারের বড় ভাই বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার।
নুরুল ইসলাম সরকার মুক্তি পরিষদের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা সালাহউদ্দিন সরকার, রাকিব উদ্দিন সরকার পাপ্পু, নুরুল ইসলাম সরকারের ছেলে শাহানুর ইসলাম রনিসহ বিএনপির নেতা-কর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, টঙ্গীর সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টারের হত্যা ছিল আওয়ামীলীগের পরিকল্পিত সাজানো একটি হত্যা যা আজমত উল্লাহ খানের সুদৃঢ় পরিকল্পনা। আজমত উল্লাহ খানের আকাঙ্খা ছিল গাজীপুর থেকে এমপি হবে মন্ত্রী হবে, যার বড় বাধা ছিল আহসানুল্লাহ মাষ্টার এবং অপর দিকে গাজীপুরের জনপ্রিয় বিএনপির নেতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকার। আজমত উল্লাহ খান সুকৌশলে ঢাকা থেকে কুখ্যাত খুনিদের ভাড়া করে নিয়ে এসে এই হত্যাকান্ড চালাই। পরবর্তীতে হত্যার দায়ভার চাপিয়ে দেয় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকার সহ রাকিব উদ্দিন সরকার পাপ্পু সহ বিএনপির নেতাকর্মীদের উপর। এই মিথ্যা সাজানো মামলায় দীর্ঘ ২০ বছর কারারুদ্ধ হয়ে আছেন নুরুল ইসলাম সরকার। সমাবেশে বক্তারা আরো বলেন অতিদ্রুত এই মিথ্যা মামলা প্রত্যাহার করে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারসহ বিএনপির নেতাকর্মীদের মুক্তি না দিলে গাজীপুরের রাজপথ অচল করে দিব।
