ধলিয়া ইউনিয়নের ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন
বিশেষ প্রতিনিধি
শনিবার বিকেলে ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের এক কর্মী সম্মেলন স্থানীয় ধলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমীর মাওলানা নুরুল করিমের সভাপতিত্বে ও সহ সেক্রেটারী মাওলানা ফয়েজ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কুমিল্লা অঞ্চলের টীম সদস্য ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তিনি জেলা আমির জনাব মুফতী আব্দুল হান্নান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক আবু ইউসুফ, জেলা নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা মাহমুদুল হক,জেলা সেক্রেটারী মাওলানা আব্দুর রহিম,সদর উপজেলা আমীর মাওলানা নাদেরুজ্জামান, উপজেলা নায়েবে আমীর মাওলানা হারুনুর রশীদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফেনী জেলা সহ সভাপতি আজিজুল করিম । আরো বক্তব্য সদর উপজেলা পিকচার সম্পাদক সুলতান মাহমুদ টিপু লেমুয়া ইউনিয়ন আমীর মুন্সি কামরুল ইসলাম, ইউনিয়ন সেক্রেটারী মোশাররফ হোসেন ইউনিয়ন শিবির সভাপতি ইসমাইল হোসেন সহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতিবৃন্দ।
অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া বলেন,যারা এদেশটা বিক্রি করে দিয়ে জাতির গলায় গোলামীর জিন্জির পরাতে চেয়েছিল তারা আজ তাদের প্রভুদদের সেদেশে আশ্রয় নিয়েছে।তারা এদেশকে কখনো নিজের দেশ মনে করতোনা তাই তারা এবং তাদের আন্ডা বাচ্চা কেউ এদেশে বসবাস করতোনা।তিনি বলেন,গত ১৫বছর আওয়ামী লীগ দেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ করেছে।তারা জনগনের টাকায় কেনা অস্ত্র দিয়ে জনগনকে হত্যা করেছে,গনহত্যা চালিয়ে নারী পুরুষ শিশু কিশোরদের জীবন কেড়ে নিয়ে যুদ্ধে পরাজিত হয়ে দেশ ছেড়ে পালিয়েছে। তিনি বলেন,জামায়াত এদেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি মঙ্গল রাষ্ট্র কায়েমের জন্য কাজ করছে। দেশের মানুষ এখন দূর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, দখলবাজ মুক্ত একটি বাংলাদেশ চ�

