তারুণ্যের স্বদেশ পরিষদের সার্বিক ব্যবস্হাপনায় কালীগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প ২০২৫ সম্পূর্ণ।

গত ১০ই জানুয়ারী রোজ শুক্রবার ডাঃ হোসনে মোবারকের উদ্যোগে ও তারুণ্যের স্বদেশ পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্প চুয়ারিয়াখোলা ঈদগা মাঠে আয়োজিত হয়। অনুষ্ঠানটি ডাঃ হোসনে মোবারক সিফাতের দাদা মরহুম ওমেদ আলী এবং দাদী মরহুমা ছাফিয়া খাতুনের এর স্মরণে আয়োজিত হয় । মেডিকেল ক্যাম্পের সেবা সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলমান থাকে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অধ্যাপক যাইনুল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা বোরহান উদ্দিন সহপ্রমূখ ব্যক্তবর্গ।ফ্রি মেডিকেল ক্যামটি প্রধান অতিথির ডায়াবেটিস পরীক্ষা মাধ্যমে উদ্বোধন করা হয়।এই মেডিকেলটি ক্যাম্পটিতে ডায়বেটিস, মেডিসিন, শিশু ও গাইনী এই ৪টি বিভাগের মোট ৩০জন ডাক্তার সেবা প্রদান করে।
মেডিকেল ক্যাম্পেটিতে সম্পূর্ণ ফ্রিতে কালীগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ৪০০ রোগীকে সেবা প্রদান করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পে তারুণ্যের স্বদেশ পরিষদের ১৫জন সদস্য ভলেন্টিয়ারের ও রাস্তবায়ন কমিটির দায়িত্ব পালন করে, আহ্বায়ক ইয়াকুবের আওতাধীনে।
ফ্রি মেডিকেল ক্যাম্পের সেবা গ্রহণ করা রোগীরা বলেন- এমন মহতী উদ্যোগ কালীগঞ্জে কখনো করা হয়নি। আমরা তাদের এই কার্যক্রমে অংশ গ্রহন করে অনেক উপক্রিত হয়েছি। এমন ভালো উদ্যোগ ভবিষ্যতে যাতে তারা আরো বাস্তবায়ন করতে পারে আল্লাহর কাছে এই দোয়া করি।
প্রতিবেদক -মোহম্মদ সাব্বির হোসাইন
