ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
সদর প্রতিনিধি
শুক্রবার বিকেলে রানীর হাট বাজার চত্বরে কাজিরবাগ ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার রেজাউল হক ভূঁইয়ার সভাপতিত্বে ও সেক্রেটারী দেলোয়ার হোসেন মজুমদারের সন্চালনায় ইউনিয়ন কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কুমিল্লা অঞ্চলের টীম সদস্য ও সাবেক জেলা আমীর অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য ও ফেনী জেলা আমীর জনাব মাওলানা মুফতি আব্দুল হান্নান। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ, জেলা সেক্রেটারী মাওলানা আবদুর রহিম, জেলা সহকারী সেক্রেটারী এড.জামাল উদ্দিন,সদর উপজেলা আমীর মাওলানা নাদেরুজ্জামান উপজেলা সেক্রেটারী অধ্যাপক শিহাব উদ্দিন।এতে আরো গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা নাছির উদ্দিন মাওলানা সাইফুল ইসলাম, ফেনী জজ কোর্টের এজিপি এডভোকেট শাহজালাল সাজু, বিশিষ্ট আইনজীবী এডভোকেট ইসমাইল হোসেন প্রমুখ
অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া বলেন,’ফ্যাসিষ্ট হাসিনা জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল কিন্তু এদেশের জনগণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেশ ছাড়া করেছে’।আগামীর বাংলাদেশ গঠনে তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন,জামায়াতে ইসলামী দলমতের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চায়।
জেলা আমীর মুফতী আবদুল হান্নান বলেন,জামায়াত সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়।তিনি বলেন,স্বৈরাচারী হাসিনা ১৫ বছর রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত করে রেখে এত অন্যায় করেছে যে তার সরকারের পতনের পর এক মিনিটও টিকে থাকার সৎ সাহস দেখাতে পারেনি।লক্ষন সেনের মত পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছে। প্রভুদের দেশে আশ্রয় নিয়ে এখন দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।শেখ হাসিনা রিক্সা লীগ, আনসার লীগ সর্বশেষ ইস্কন ইস্যকে কেন্দ্র করে এদেশে হিন্দু মুসলিম দাঙ্গা লাগাতে চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এরপরও তাদের ষড়যন্ত্র থেমে নেই।
অধ্যাপক আবু ইউসুফ বলেন, যাদের জীবনের বিনিময়ে দেশবাসী সর্বগ্ৰাসী জুলুমের হাত থেকে মুক্তি পেয়েছে সেসব বীর শহীদদেরকে জামায়াত দলীয় ভাবে বিবেচনা করেনা।তারা জাতীয় বীর।

