Uncategorized

গাজীপুর মহানগর ৪৯ নং ওয়ার্ডে জামায়াতে ইসলামী’র সাংগঠনিক অফিস উদ্বোধন

বিশেষ প্রতিনিধি : মির্জা নাদিম
গাজীপুর মহানগরীর ৪৯ নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সাংগঠনিক অফিস উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাদ মাগরিব আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর নায়েবে আমীর এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, গাজীপুর মহানগরীর সভাপতি, গাজীপুর-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ হোসেন আলী।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ হোসেন আলী বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে জনগণের অধিকার আদায়ে কাজ করছে। সৎ, যোগ্য ও ন্যায়পরায়ণ নেতৃত্বের মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। গাজীপুর মহানগরীর প্রতিটি ওয়ার্ডে সাংগঠনিক কাঠামো আরও সুসংহত করতে এই অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জজ কোর্টের এপিপি এবং ৪৯ নং ওয়ার্ড জামায়াত মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী অ্যাডভোকেট শাহিন মোল্লা। তিনি বলেন, “গাজীপুর মহানগরীর প্রতিটি ওয়ার্ডে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কাজ করছি। জনগণের সেবা করাই আমাদের মূল লক্ষ্য।”

এ সময় আরও উপস্থিত ছিলেন ৪৯ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীরসহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *