জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

ছাগলনাইয়া সীমান্তে ১১ জনকে পুশইন করল বিএসএফ

মো: মোস্তাফিজ

ফেনীর ছাগলনাইয়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ আরও ১১ জনকে পুশইন করল বিএসএফ। বুধবার দিবাগত মধ্যরাতে উপজেলার যশপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

এদের মধ্যে এক পুরুষ, সাত নারী ও তিন শিশু রয়েছেন। আটককৃতরা যশোর, নড়াইল ও সাতক্ষীরার বাসিন্দা।

বিজিবি জানায়, বুধবার দিবাগত রাত ২টার দিকে ফেনীর ছাগলনাইয়া উপজেলার যশপুর বিওপির মটুয়া ২১৯১ পিলার দিয়ে বৈরি আবহাওয়ার সুযোগে ১১ জনকে বাংলাদেশে ঠেলে পাঠায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ সময় নারী-শিশুসহ ১১ বাংলাদেশি নাগরিককে আটক করে বিজিবি।

তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের বাড়ি যশোর, নড়াইল ও সাতক্ষীরা জেলায়। বাসা-বাড়ির কাজসহ বিভিন্ন কাজের জন্য দালালের মাধ্যমে বেনাপোল দিয়ে ভারতে প্রবেশ করেন। তাদের ছাগলনাইয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

ফেনীস্থ ৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন যুগান্তরকে জানান, স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে। তাদের থানায় হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *