জাতীয়প্রচ্ছদসর্বশেষসারাদেশ

ছাগনায়ায় সেপটিক ট্যাংক থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

মো : মোস্তাফিজ

ছাগলনাইয়ায় পৌর সভার সাত মন্দির এলাকায়  নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংক থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে পৌরসভার পশ্চিম ছাগলনাইয়ার সাত মন্দির রোড এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলো উপজেলার পাঠাননগর ইউনিয়নের পূর্ব শিলুয়া গ্রামের কাতারপ্রবাসী ইকবাল হোসেনের ছেলে ফয়সাল ফারাবী (৯) ও ঘোপাল ইউনিয়নের দুর্গাপুর গ্রামের দুবাইপ্রবাসী সামছুল হকের ছেলে সাখাওয়াত হোসেন (৮)। তারা পরিবারের সঙ্গে সাত মন্দির রোড এলাকার শেখ ভবনে ভাড়া বাসায় থাকতেন

পুলিশ সূত্রে জানা যায়, নিহত দুই শিশু খেলার জন্য বাসা থেকে বের হয়ে বাসায় না ফিরায় তাদেরকে খুজতে থাকে। রাতে পার্শ্ববর্তী নির্মাণাধীন ভবনে পাওয়া যায়। 

স্থানীয়রাজানান  অসাবনতাবশত তারা সেপটিক ট্যাংকে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ছাগলনাইয়া থানা পুলিশের উপপরিদর্শক সালাউদ্দিন রাশেদ বলেন, মরদেহ দুটি উদ্ধার করা হাসপাতালে রাখা হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *