একাত্তর টেলিভিশনের ১৩ তম বর্ষপূর্তি ফেনীতে পালিত হয়েছে।
শহর প্রতিনিধি
রবিবার বিকেলে শহরের একটি রেস্টুরেন্টে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। ফেনী টেলিভিশন সাংবাদিক ফোরাম সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, এবি পার্টির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল,
হেফাজত ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক , ফেনী পৌর বিএনপি’র সদস্য সচিব এডভোকেট মেজবাহউদ্দিন ভূঁইয়া,জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী , বিশিষ্ট সংগঠক মামুনুর রশিদ, সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুনসহ জেলা বিভিন্ন শ্রেণীর পেশার প্রতিনিধি অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে বক্তারা বলেন একাত্তর সঠিক পথে আছে। দেশের গণতন্ত্রের উত্তরণে সঠিক গণমাধ্যমের ভূমিকা পালন করবে একাত্তর।

