রামপুর নাসির মেমোরিয়াল কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
গোলাম এহতেশামুল হক বিপ্লব
ফেনী পৌরসভাধীন রামপুর নাসির মেমোরিয়াল ডিগ্রি কলেজের ২০২৫ সনের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল সোমবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সমাজ বিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক রুমানা জাহানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিভাগের উপ-পরিচালক ও ফেনী পৌর প্রশাসক গোলাম মোঃ বাতেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য এনামুল হক, জেলা শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি এটিএম শামসুল হক চৌধুরী।
এতে বক্তব্য রাখেন কলেজের এডহক কমিটির সভাপতি তৌহিদুল ইসলাম প্রিন্স,বিদ্যুেৎসাহী সদস্য এমদাদুল হক ,দাতা সদস্য রফিকুল ইসলাম, সাইদুল হক বাবুল,যোবায়ের আহম্মদ ,ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের সহকারী অধ্যাপক আবদুল মোহায়মেন, যমুনা টিভির স্টাফ রিপোর্টার আরিফুর রহমান, সময় টিভির সিনিয়র সহযোগী রিপোর্টার ও উক্ত প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী আতিয়ার হাওলাদার সজল প্রমুখ।
এ সময় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

