আন্তর্জাতিকজাতীয়প্রচ্ছদসর্বশেষসারাদেশ

স্বপ্নের দেশে পৌঁছেই বাংলাদেশি তরুণের মৃত্যু

মহিউদ্দিন সেজু পরশুরাম থেকে ফিরে

স্বপ্নের দেশে পৌঁছেই শ্বাসনালীর ক্যান্সারে আক্রান্ত হয়ে ফেনীর পরশুরামের সোহাগ দেওয়ানের মৃত্যু হয়েছে। নতুন স্বালম্বী জীবন শুরু করতে পাড়ি দেন ইতালির রোমে। স্বপ্নের দেশে পৌঁছে এক দিন পরই তার আকস্মিক মৃত্যুতে সোহাগের পরিবারের নেমে এসেছে শোকের ছায়া।


সোহাগ দেওয়ান ফেনীর পরশুরাম পৌর এলাকার দক্ষিণ কোলাপাড়ার মীরু দেওয়ানের ছোট ছেলে। পরিবারে তার স্ত্রী ও এক বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, সোহাগ দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। তারমধ্যে পরিবারের অভাব গোছাতে নতুন করে কর্মজীবন শুরু করতে গত ১৬ আগস্ট পাড়ি দেন ইতালিতে। ১৭ আগস্ট বিকেলে তিনি ইতালির রোমে পৌঁছান। সেখানে অসুস্থতাবোধ করলে বড় ভাই বাবলু দেওয়ানসহ স্থানীয়রা তাকে ইতালির একটি হাসপাতালে গিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন। একপর্যায়ে হাসপাতাল থেকে বড় ভাইয়ের বাসায় পৌঁছালে ভোররাতে দিকে তার মৃত্যু হয়েছে।


সোহাগের বাবা মীরু দেওয়ান বলেন, আমার দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে সোহাগ সবার ছোট ছিল। স্বপ্নপূরণ করতে ইতালিতে পাড়ি দিয়েছিল। কিন্তু সেখানে যাওয়ার একদিনের মাথায় ছেলের মৃত্যুর খবর পেয়েছি। তিনি বলেন এমন করুণ মৃত্যু কারো না হোক। পুরো পরিবার শোকে স্তব্ধ। তার মরদেহ দেশের আনার চেষ্টা চলছে।
সোহাগের বড় বোন আয়েশা আক্তার বলেন, সোহাগ ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি বৈধ পথে স্পন্সর ভিসার জন্য আবেদন করেছিল। গত ২ জুলাই ইতালিতে তার ওয়ার্ক পারমিট ইস্যু হয়। পরবর্তী ১৭ জুলাই দূতাবাসে ভিসার আবেদনপত্র জমা দেয়। মাত্র ১০ দিনের মধ্যেই সে ভিসা হাতে পায়। এরপরই চোখের পলকেই ভাইকে হারিয়ে ফেললাম।

এ ব্যাপারে জানতে পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলাম বলেন তিনি খবর পেয়েছেন। এবং ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে যোগাযোগ রাখার চেষ্ঠা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *