ক্যাম্পাসজাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

মিছিল বড় করতে আ’লীগের দোসরদের এনে দল ভারী করবেন না,সাবধান-ফেনীতে মশিউর রহমান বিপ্লব

বিশেষ প্রতিনিধি

শহর প্রতিনিধি:

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব বলেছেন, আওয়ামী লীগের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। আওয়ামী লীগ পালিয়েছে বেশী না, ২ চার ৫শ নিপিড়ন কারী এখনও আপনার এলাকায় রয়েছে। প্রতিযোগিতা ও নিজেদের শক্তি বাড়াতে গিয়ে আওয়ামী লীগের দোসরদের এনে দলে ভীড়াবেন না। বিএনপি’র নেতাকর্মীরা আইন হাতে তোলে নেয় না। আমরা আইনের উপর শ্রদ্ধাশীল। সুতারাং আওয়ামী দোসরদের যেখানে পাবেন পুলিশের হাতে তুলে দিবেন।

গতকাল শনিবার বিকালে ফেনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পৌর বালিকা বিদ্যানিকেতন স্কুল মাঠে আয়োজিত বিএনপি’র প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, নিজেদের অধিকারের জন্য লড়াই করুন, দুষ্ট লোকের বিরুদ্ধে সোচ্চার হোন। আপনারা মানুষের কল্যানে কাজ করবেন আন্তরিক, সহমর্মিতা সহোযোগিতা দিয়ে। আপনার আচরণ মানুষ মনে রাখবে। আর আপনি যদি আতঙ্ক তৈরি করেন তাহলে আপনার থেকে মানুষ মুখ তিলে নিবে। কারন জোর করে সালাম আদায় করা যায়, কিন্তু ভালোবাসা আদায় করা যায় না।

নির্বাহী কমিটির সদস্য বিপ্লব আরো বলেন, যারা পিআর নিয়ে কথা বলছে তারা আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করছে। যাদের ভোট নেই তারা পিআর পদ্ধতি বলে নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র করছে। তারা বিভিন্ন দপ্তরে দপ্তরে ঘুরাঘুরি করছে। তাদেরকে সরকারি দপ্তরে গেলে পাবেন। তারা হালুয়া রুটি খেতে সরকারি দপ্তরে দপ্তরে পায়দা লুটছে।

ওয়ার্ড বিএনপির সভাপতি রেজাউল করিম মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক খুরশিদ আলম ভুইঁয়া, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন সুমন প্রমুখ।

ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ আবুল হাসনাত শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *