অন্যান্যক্যাম্পাসজাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

পুলিশ পাহারায় ফেনী পল্লী বিদ্যুৎ অফিস, গণছুটি চলছে

মহিউদ্দিন সেজু

ফেনী প্রতিনিধি : গণছুটির নামে ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির ৫৯০ জন কর্মকর্তা ও কর্মচারীর মধ্যে  অনুপস্থিত আছেন ৫৭৯জন। ফেনীর সদরদপ্তর ও ৬টি উপজেলা অফিস সহ মোট ৭টি অফিসে উপস্থিত আছে মাত্র ২১ জন কর্মকর্তা। 

ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জানারেল ম্যানেজার মোহাম্মদ নুরুল হোসাইন সোমবার দুপুরে যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার পল্লী বিদ্যুৎ কর্মচারীদের অবিলম্বে কাজে যোগদানের নির্দেশ দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। নির্দেশনার পরেও কাল সোমবার সমিতির কর্মচারীরা কর্মসূচি অব্যাহত রেখে কাজে যোগ দেননি। 

জেনারেল ম্যানেজার বলেন কাজে অনুপস্থিত দের বিরুদ্ধে কর্তৃপক্ষ কি কি ব্যবস্থা নিতে নির্দেশনা দিবেন সেই মোতাবে ব্যবস্থা নেয়া হবে। সোমবার দুপুর পর্যন্ত কোন নির্দেশনা পাওয়া যায়নি। আমার পক্ষ থেকে উদ্বোধন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *