পরশুরামে আন্তঃধর্মীয় সংলাপ’সৌহার্দ্য-সম্প্রীতি টিকিয়ে রাখার অঙ্গীকার’
গাজী মাসুদ রানা
পরশুরামে ইমাম-পুরোহিতদের অংশগ্রহণে আন্তঃধর্মীয় সংলাপ অনু্ষ্ঠিত হয়েছে। পিস ফ্যাসিলিটেটর গ্রুপ(পিএফজি) এ আয়োজন করে।
বুধবার(১৭ সেপ্টেম্বর) সকালে পরশুরাম অডিটোরিয়ামে আন্তঃধর্মীয় সংলাপ বাস্তবায়ন কমিটির সভাপতি সামছুল আলম শাকিলের সভাপতিত্বে সংঘাত নয়,শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এ শ্লোগান নিয়ে সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম।
পিএফজি’র উপজেলা কো অর্ডিনেটর এমএ হাসানের সঞ্চালনায় সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাঙ্গার প্রজেক্টের এরিয়া কো-অর্ডিনেটর রাসেল আহমেদ।
বক্তব্যে রাখেন- পরশুরাম পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার,পৌর জামায়াতের আমীর মো মোস্তফা,সুজন- সুশাসনের জন্য নাগরিক উপজেলা সভাপতি ইউসুফ বকুল, পরশুরাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো মহি উদ্দিন, নির্বাহী সদস্য গাজী মাসুদ রানা, পরশুরাম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম,কেন্দ্রীয় জামে মসজিদের খতিব অধ্যাপক মাওলানা হুমায়ন কবির নোমানী, উপজেলা ইসলামী আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত সাহা, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সাংগঠনিক সম্পাদক মুফতি জোবায়ের আল ইমরান, থানা মসজিদের খতিব মাওলানা আবদুল মতিন, চিথলিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা ইউসুফ আশেকী,মাতঙ্গী দেবী মন্দির কমিটির সভাপতি দীপ্তি লাল চৌধুরী,সহ সভাপতি স্বপন কান্তি সাহা, হরি ঠাকুর মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিজল চন্দ্র নাথ, চিথলিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা ইউসুফ আশেকী, পরশুরাম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মৃদুল, ফুলকুড়ি আসরের সহকারী পরিচালক মুনতাসির রহমান প্রমুখ।
সংলাপ অনুষ্ঠানে মির্জানগর, চিথলিয়া, বক্সমাহমুদ ইউনিয়ন ও পৌরসভার ইমাম ও মন্দিরের পুরোহিতরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পরশুরামে শত বছর ধরে হিন্দু মুসলিম একসাথে বসবাস করছে। সকলের মধ্যে সৌহাদ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। এখানে কখনো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়নি। আমরা একে অপরের ভাই। অন্যের মত ও আদর্শকে শ্রদ্ধা করার মাধ্যমে আমাদের সম্প্রীতির ঐক্য টিকে থাকবে।

