ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচন করতে আহ্বায়ক কমিটি
শহর প্রতিনিধি
ফেনী শহর ব্যবসায়ী সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার এক মতবিনিময় সভা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন ও পৌর প্রশাসক গোলাম মো. বাতেন।
সভায় জনশৃঙ্খলা রক্ষা, বাজার ব্যবস্থাপনা, ফুটপাত দখলমুক্তকরণ ও যানজট নিরসনে সমিতির কার্যকর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার প্রেক্ষিতে সমিতির দৈনন্দিন কার্যক্রম ও আসন্ন নির্বাচন পরিচালনার জন্য সাত সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব আলাল উদ্দিন আলাল। কমিটির অন্য সদস্যরা হলেনঃ-ফেনী জজকোর্টের বিজ্ঞ জিপি ও আইনজীবী অ্যাডভোকেট নুরুল আমিন খান, সাংবাদিক একে এম আব্দুর রহীম, ব্যবসায়ী মনসুর উদ্দিন খান, ব্যবসায়ী হরিপদ সাহা, ব্যবসায়ী জোবায়ের আহমেদ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক মো. আলমগীর চৌধুরী আহাদ। উল্লেখ্য, আগামী ৩০ নভেম্বরের মধ্যে নির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির কাছে এ আহ্বায়ক কমিটি তাদের দায়িত্বভার হস্তান্তর করবে।

