হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু
মহিউদ্দিন সেজু
ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নে হিট স্ট্রোকে এক কৃষকের মৃ*ত্যু হয়েছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহতের আবুল কাশেম (৬৫)। তিনি আনন্দপুর ইউনিয়নের চন্দন বিয়া এলাকার মৃত ভতু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কাশেম ধানক্ষেতে কাজ করার সময় দুপুর ১টায় হwswঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাকে ফুলগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। হাসপাতাল ডাক্তার ও গ্রামের লোকজনের ধারণা, তীব্র গরমে হিট স্ট্রোকের কারণে তার মৃত্যু হয়েছে।

