পরশুরামের সাবেক ইউএনও ফেনীর নতুন জেলা প্রশাসক
বিশেষ প্রতিনিধি
ফেনীর নতুন জেলা প্রশাসক মনিরা হক। তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।
বর্তমান জেলা প্রশাসক সাইফুল ইসলামকে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।
এর আগে মনিরা হক অত্যন্ত সততা ও সুনামের সাথে পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
বুধবার (১৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা যায়।

