মুহুরী নদীর অবৈধ বালু উত্তোলনে বিরুদ্ধে অভিযান, বালু খেকো বিএনপির শীর্ষ এক নেতা
স্টাফ রিপোর্টার
পরশুরামের মুহুরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শাফায়েত আক্তার নূর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
মুহুরী নদীর কুন্ডেরপাড়–কালিরবাজার এলাকায় দীর্ঘদিন ধরে বিএনপির এক শীর্ষ নেতা রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে হঠাৎ করেই এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে বালু উত্তোলনে ব্যবহৃত মোটর, ফাইভ জব্দ করে উপজেলা প্রশাসন। তবে প্রশাসনের উপস্থিতির খবর পেয়ে অবৈধ উত্তোলনকারী নাইমুল ইসলাম রাজন, যুবদল নেতা মোহাম্মদ রুবেল ও বুলেট ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাফায়েত আক্তার নূর জানান,
“নদী দখল ও পরিবেশ ধ্বংসকারী কোনো অবৈধ কার্যক্রমকে ছাড় দেওয়া হবে না। নিয়মিত অভিযান চলবে।”
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের অভিযান আরও জোরদার হলে মুহুরী নদী মারাত্মক ক্ষয় ও দখলমুক্ত থাকবে।

