জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

কৃষকের স্বপ্ন পুড়ে ছাই করে দিয়েছে ফুলগাজির দুর্বৃত্তরা

মহিউদ্দিন সেজু

ফুলগাজীর জি.এম. হাট ইউনিয়নের নুরপুর গ্রামে বর্গাচাষি সোলেমান মুন্সির কাটা ধানে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৬০ শতক জমির ধান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে ।

রংপুরের বাসিন্দা সোলেমান মুন্সি (৬৮) দীর্ঘদিন ধরে নুরপুর বাজারসংলগ্ন গোফরান সওদাগরের দোকানের পাশের একটি বাড়িতে ভাড়া থেকে কৃষিকাজ করেন। তিনি মাওলানা আবুল কালামের জমি বর্গা নিয়ে চলতি মৌসুমে ধান আবাদ করেছিলেন। কৃষক সোলেমান জানান, গত ২৫ নভেম্বর বিকেলে মাঠ থেকে কাটা ধান রাস্তার পাশে এনে রাখেন। পরদিন সকালে মাঠে গিয়ে দেখেন—রাতের কোনো একসময় অজ্ঞাত দুর্বৃত্তরা তার সমস্ত ধানে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। ক্ষতিগ্রস্ত সোলেমান মুন্সি কান্নাজড়িত কণ্ঠে বলেন,

ধার দেনা করে জমিতে ধান লাগিয়েছিলাম। সব স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেল। এখন এই ক্ষতি কে পূরণ করবো।

স্থানীয় বাসিন্দা আইবআলী জানান, সোলেমান মুন্সির কারও সঙ্গে কোনো ধরনের বিরোধ নেই। সাধারণ কৃষকের এমন সর্বনাশা ক্ষতিতে এলাকাবাসী হতবাক ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *