ফেনীর সরকারী হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি, রোগীর ভোগান্তি
বিশেষ প্রতিনিধি
১০ম গ্রেড বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার ফেনীতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।
এদিকে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতিতে হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা ভোগান্তিতে পড়েন। আন্দোলনকারীরা জানান, চিকিৎসক ও নার্সদের পাশাপাশি মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও বছরের পর বছর অবহেলিত তারা। ডিপ্লোমা কৃষিবিদ, ডিপ্লোমা নার্স ও ডিপ্লোমা প্রকৌশলীরা ১০ম গ্রেডে উন্নীত হলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা আগের অবস্থানেই রয়েছেন।
ফেনী জেনারেল হাসপাতালের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতিতে বক্তব্য দেন মো : সালাউদ্দিন (ল্যাব) শারমিন সুলতানা ( ল্যাব) ফারজানা আক্তার ( ফিজিওথেরাপি). মো: নোমান ( ফার্মেসী). : শাহআলম( ফার্মেসী) মারজিয়াত( রেডিওলজি).সত্যজিৎ মজুমদার ( ল্যাব), মো: আনোয়ার হোসেন( ল্যাব).রাজিব ভৌমিক ( ল্যাব), জাহিদুল হক( ল্যাব) প্রমুখ।
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতিতে রোগীরা রক্ত পরীক্ষা, এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআইসহ অন্যান্য পরীক্ষা করতে গিয়ে ভোগান্তিতে পড়েন।
তবে হাসপাতালের জরুরি বিভাগ এই কর্মবিরতির আওতার বাইরে থাকবে বলে জানান তারা।

