ফেনীতে এবি পার্টির বিক্ষোভ সমাবেশ
শহর প্রতিনিধি
রিশালের মীরগঞ্জে সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে এবি পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের উপর হামলার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে ফেনীর এবি পার্টি।
রবিবার রাতে ফেনী শহরের ট্রাংক রোডে এবি পার্টি ফেনী জেলার আহবায়ক মাষ্টার আহছান উল্যাহর সভাপতিত্বে, সদস্য সচিব সহকারী অধ্যাপক ফজলুল হকের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্যে দেন এবি পার্টির চট্রগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল। এ সময় তিনি বলেন, ২৪ এর যে কয়েকজন মহানায়ক তার মধ্যে অন্যতম আসাদুজ্জামান ফুয়াদ, স্বাধীনতার পরবর্তী সময় বরিশাল মীরগঞ্জে কোন উন্নয়নে ছোঁয়া দেখা যায়নি।
বিগত দুই বছর যাবত তিনি এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে একটা একটা করে যখন সমাধানের পথে যাচ্ছে, আজকে যখন আডিয়াল খাল নদীর উপর ভিত্তি প্রস্তর করার সময় যারা একসময় মজলুম ছিল তারা আজ আবার জালিমের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তারা ব্যারিস্টার ফুয়াদের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চায়। ইতিহাস সাক্ষী আপনি যদি ভাল কাজকে থামিয়ে দিতে চান আরেকটা ভালো কাজ আপনাকে করতে হবে৷ খারাপ কাজ দিয়ে,অন্যায় দিয়ে,কোন ভাল কাজকে থামিয়ে দেওয়া যায় না।
এ সময় এবি পার্টি ফেনী জেলার যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, সাংগঠনিক সম্পাদক শাহাদাত সাজু, প্রচার ও মিডিয়া সম্পাদক হাবীব মিয়াজী, সহ দপ্তর সম্পাদক নাজরাজা হাফিজ অম্লান,সদস্য কাজী জাহাঙ্গীর আলম লিটনসহ এবি পার্টির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

