অর্থনীতিজাতীয়তথ্যপ্রযুক্তিপ্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

পরশুরামে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গণদোয়া

গাজী মাসুদ রানা

পরশুরামে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে গণ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকালে পরশুরাম মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।

‎দোয়া ও মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ১ আসনের সাংগঠনিক সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক রফিকুল আলম মজনু।

‎উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিলের সভাপতিত্বে, হাজারো মানুষের উপস্থিতিতে গণদোয়া ও মিলাদ মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ খালেক, উপজেলা বিএনপির আহবায়ক আবদুল হালিম মানিক, সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা বিএনপির নেতৃত্ব বৃন্দ।

এসময় আরো উপস্থিত ছিলেন, পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউসুফ মাহফুজ ও সদস্য সচিব মাহাবুবুল হক মজুমদার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুল আলিম মাকসুদ, ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলন।

এছাড়া পরশুরাম উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেনী তাকিয়া মসজিদের খতিব মাওলানা গোলাম কিবরিয়া দোয়া ও মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন।
এর আগে বিভিন্ন মাদ্রাসার ছাত্র ও উলামায়ে কেরামগন কোরআন খতম করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *