নেয়াজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বহিস্কার আদেশ স্থগিত
নিমাই মজুমদার
ফেনী জেলার দাগনভূঞা উপজেলার দক্ষিণ নেয়াজপুর মকবুল আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মঈন উদ্দিন আহমেদ চৌধুরির মহিপালের চাড়িপুরস্থ বাসার ভাড়াটিয়া কর্তৃক অহেতুক হয়রানিমূলক মামলা দায়েরের প্রেক্ষিতে কোনোরকমের নোটিশ ছাড়া গত ১৩ নভেম্বর২০২৫ খ্রিস্টাব্দে সাময়িক বরখাস্তের আদেশ দিয়ে পত্র প্রেরণ করে।
উক্ত এখতিয়ার বর্হিভূত বরখাস্তের বিরুদ্ধে বিগত প্রধান শিক্ষক হাইকোর্টে রিট মামলা দায়ের করেন। শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের দ্বৈত সাময়িক বরখাস্তের আদেশ ৬ স্থগিত করেন। (রিট পিটিশন নম্বর ১৯৬৭৫/২০২৫) এবং শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিপ্তরের মহাপরিচালক, ফেনীর জেলা প্রশাসক ও দাগনভূঞা উপজেলার নির্বাহি অফিসারকে বিবাদি করা হয়। হাইকোর্ট বিবাদিদেরকে শোকজ করেন।

