অন্যান্যজাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

ফেনীর-৩ সংসদীয় আসনে মনোনয়ন জমা দিয়েছেন ৪৫ জন,খালেদা জিয়াসহ বিএনপির ১১ জন

বিশেষ প্রতিনিধি


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন সোমবার। ফেনীর তিনটি সংসদীয় আসনে এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্রের ৪৫ জন। তার মধ্যে ফেনী-১ আসনে ১৩ জন, ফেনী-২ আসনে ১৬ জন ও ফেনী-৩ আসনে ১৬ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। এদিকে তিনটি সংসদীয় আসনে প্রত্যেকটিতে বিএনপি থেকে একাধিক প্রার্থী মনোনয়ন নিয়েছেন। এর মধ্যে ফেনী-১ আসনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৪ জন, ফেনী-২ আসনে ৪ জন ও ফেনী-৩ আসনে ৩ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। সন্ধ্যায় জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ফেনী-১ আসনে ১৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান নান্টু ও তার ছেলে মজুমদার আরিফুর রহমান। ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনোনয়ন দিয়েছেন কাজী গোলাম কিবরিয়া, জামায়াতে ইসলাম থেকে এস এম কামাল উদ্দিন, গণমুক্তি জোট থেকে মাহবুব মোর্শেদ মজুমদার, খেলাফত মজলিস থেকে মোহাম্মদ নাজমুল আলম, জাতীয় পার্টি থেকে মোতাহের হোসেন চৌধুরী, বাংলাদেশ খেলাফত আন্দোলন থেকে আনোয়ার উল্ল্যাহ ভূঞা, বাংলাদেশ কংগ্রেস থেকে মো. ফিরোজ উদ্দিন চৌধুরী, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ থেকে রাসেদুল ইসলাম রুবেল ও স্বতন্ত্র হিসেবে নিজাম উদ্দিন ভূঞা মনোনয়ন দিয়েছেন।
ফেনী-২ আসনে মনোনয়ন নিয়েছেন ১৬ জন। এর মধ্যে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদিন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. এয়াকুব নবী ভূঞা ও কানাডা বিএনপির যুগ্ম সম্পাদক এস এম হুমায়ুন কবীর পাটওয়ারী। জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) থেকে সামসুদ্দিন মজুমদার,ইসলামি আন্দোলন বাংলাদেশ থেকে মোহাম্মদ একরামুল হক ভূঁঞা, খেলাফত মজলিশ থেকে মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিশ থেকে মো.হারুনুর রশিদ ভূঞা, আম জনতার দল থেকে সাবেক আ‘লীগ নেতা হাজী ওবায়দুল হক, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাদী (বাসদ) থেকে জসিম উদ্দিন, জামায়াতে ইসলামের জোট প্রার্থী আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ খেলাফত আন্দোলন থেকে আবদুল হামিদ ফরহাদ ও মোহাম্মদ আবুল হোসেন। স্বতন্ত্র হিসেবে মনোনয়ন দিয়েছেন মো. ইসমাইল ও মো. তারেকুল ইসলাম ভূঞা।
ফেনী-৩ আসনে মনোনয়ন নিয়েছেন ১৬ জন। এর মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ জনি ও মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাহানা আক্তার। এছাড়াও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) থেকে শহীদ উদ্দিন মাহমুদ, এনসিপি থেকে মোহাম্মদ আবুল কাশেম, ইসলামি আন্দোলন বাংলাদেশ থেকে মো. সাইফ উদ্দিন, খেলাফত মজলিস থেকে মোহাম্মদ আলী, জামায়াতে ইসলাম থেকে মোহাম্মদ ফখরুদ্দিন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ থেকে মো. হাসান আহমদ, সমাজতান্ত্রিক দল (বাসদ) থেকে আবদুল মালেক, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ থেকে মো. আবু নাছের, জাতীয় পার্টি থেকে মো. আবু সুফিয়ান, বাংলাদেশ খেলাফত আন্দোলন থেকে মোহাম্মদ খালেকুজ্জামান পাটোয়ারী মনোনয়ন নিয়েছেন। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. মাহবুবুল হক রিপন, সোলাইমান ভূঞা ও সোনাগাজী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ জামাল উদ্দিন মনোনয়ন দিয়েছেন। এদিকে, এখন পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন ফেনী-৩ আসনে ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী মো. হাসান আহমদ।
ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, কারা মনোনয়ন নিয়েছেন এই বিষয়ে বিস্তারিত জানি না। তবে যেখানে ম্যাডাম নিজে মনোনয়ন নিয়েছেন, সেখানে অন্যদের মনোনয়ন নেওয়ার দুঃসাহস তারা কেন দেখাচ্ছেন, সেটি বুঝে ওঠা কঠিন। সোমবার মনোনয়ন জমার শেষ দিন। তখন বিষয়টি পুরোপুরি পরিষ্কার হবে। কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে অবশ্যই দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
ফেনী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হক বলেন, আজ মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। পরবর্তীতে তফসিল অনুযায়ী মনোনয়ন যাচাই-বাছাইসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *