অন্যান্যজাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

নির্বাচনী আচরণবিধি না মানায় ফেনীর জামায়াতের প্রার্থীর জরিমানা

বিশেষ প্রতিনিধি

ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় জামায়াতের এমপি প্রার্থী ডা. ফখরুউদ্দিন মানিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার বিকালে দাগনভূঞা উপজেলার বিবি ফাতেমা এতিম খানা মাদরাসায় ভ্রাম্যমাণ আদালত চালিয়ে এই দণ্ড দেওয়া হয়। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শহিদুল আলম আদালত পরিচালনা করেন।

এই বিষয়ে দাগনভূঞা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শহিদুল আলম বলেন, আমরা ঘটনাস্থলে যাওয়ার আগে তাদের অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছে এবং তাদের লোকজন সেখানে পাওয়া যায়নি। তবে আচরণ বিধি লঙ্ঘন করার প্রমাণ পেয়েছি। উক্ত প্রার্থীর সাথে কথা বলে তার উপস্থিতি নিশ্চিত হয়ে প্রার্থীকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

দাগনভুঞা উপজেলা জামায়াতের আমির গাজী সালাউদ্দিন জরিমানার ২০ হাজার টাকা জমা করেন।

এই বিষয়ে ৫নং ওয়ার্ড জামাতের সেক্রেটারি সাইফুল ইসলামের কাছে জানতে চাইলে উনি বিষয়টি অবগত নয় বলে জানান। 

আদালত সূত্র জানায়, বিবি ফাতেমা এতিম খানা মাদরাসার অভিভাবক সমাবেশের নামে জামাতের প্রার্থীর নির্বাচনই প্রচারণার কার্যক্রম চালানো হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে সংসদ নির্বাচনে প্রার্থীর দল ও আচরণ বিধিমালা ২০২৫-এর ২০ (খ) বিধি ভঙ্গ করায় ২৭ বিধি অনুযায়ী প্রতিষ্ঠানের প্রধানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

 এই বিষয়ে জামাতের এমপি প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিকের কাছে জানতে চাইলে, ডা. ফখরুদ্দিন মানিক জানান, আমার এলাকার মাদ্রাসায় অভিভাবক সমাবেশ চলাকালে সেখানে আমি উপস্থিত হই। তবে আচরণ বিধি লঙ্ঘন হয়েছে কিনা জানতে চাইলে উনি বলে আমি ভোট চাইনি। জরিমানার বিষয়ে প্রার্থী কিছু জানেনা বলে জানান।

এলাকাবাসী সূত্রে জানা যায়, জামাতের প্রার্থী নির্বাচনী বিধি লঙ্ঘন করে তার নির্বাচনী প্রচার প্রচারণা চালায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *