অন্যান্যঅর্থনীতিজাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

শিক্ষা সপ্তাহে জারিগানে জেলার প্রথম আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজ

পরশুরাম প্রতিনিধি

জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে জারি গানে জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজ।

কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী ঈশিতা আক্তারের নেতৃত্বে জারি গানটি দলগতভাবে পরিবেশন করা হয়। তাদের সাবলীল পরিবেশনা ও বিষয়বস্তুর গভীরতা বিচারকদের মুগ্ধ করে প্রথম স্থান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
জেলা পর্যায়ে আয়োজিত এ প্রতিযোগিতায় ৬টি উপজেলার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বিভাগ মিলিয়ে মোট ১৭টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এসব ইভেন্টে অংশ নিয়ে মোট ৬৮ জন বিজয়ী নির্বাচিত হন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (শিক্ষা) শামীমা আক্তার। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত সহকারী পরিদর্শক নাছির উদ্দিন আশরাফী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মোঃ সফী উল্লাহ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

এছাড়াও আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজ জেলা পর্যায়ে লোকগীতিতে তৃতীয়, দেশাত্মবোধক গানে দ্বিতীয় এবং রবীন্দ্র সংগীতে তৃতীয় স্থান অর্জন করে। এই তিনটি ইভেন্টে নেতৃত্ব দেন কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যারীন তাসনিম।

বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনায় ছিলেন কলেজের সাংস্কৃতিক কমিটির সদস্য প্রভাষক কাজী সালমা আক্তার, প্রভাষক মোঃ সেলিম উদ্দিন এবং প্রভাষক জহিরুল ইসলাম রাজু।

কলেজের এই ধারাবাহিক সাফল্যে উজ্জ্বাস প্রকাশ করেছেন কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) মোঃ দিদারুল আলম। তিনি শিক্ষার্থী ও শিক্ষকদের অভিনন্দন জানিয়ে বলেন, সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ তাদের সৃজনশীলতা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি এ অর্জনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *