আবুপুরে কোববাত রাহেলা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
সদর প্রতিনিধি
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর পিতা মাতার নামে প্রতিষ্ঠিত” কোব্বাত রাহেলা ফাউন্ডেশনের উদ্যোগে ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের আবুপুরে গরিব, দুঃখী ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ (এবি) পার্টির ফেনী জেলা সিনিয়র যুগ্ন আহবায়ক আফলাতুন বাকী।
তিনি বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই মঞ্জু ভাই ও তার পরিবারের অন্যতম লক্ষ্য এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
শীতবস্ত্র বিতরণ শেষে উপকারভোগী শীতার্ত মানুষরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, “এই শীতে কম্বল পেয়ে আমরা খুবই খুশি। এবি পরিবারের কোব্বাত রাহেলা ফাউন্ডেশনের এ ধরনের মানবিক উদ্যোগের উত্তরোত্তর সাফল্য কামনা করি।
এ সময় ফাউন্ডেশনের সদস্য সচিব শহিদুর রহমান রঞ্জু, এনসিপি জেলা যুগ্ম সদস্য সচিব বদরুদ্দোজা নোবেল, শর্শদি ইউনিয়ন এবি পার্টির আহবায়ক মোস্তাফিজুর রহমান পারভেজ, সিনিয়র যুগ্ন আহবায়ক এমদাদ উল্যাহ, যুগ্ম সদস্য সচিব ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাবু,সদস্য ইকবাল হোসেনসহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ ।

