অর্থনীতিক্যাম্পাসখেলাজাতীয়তথ্যপ্রযুক্তিপ্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

কিশোর-যুবকদের নিয়ে আর অপকর্ম নয় স্বাস্থ্য-মন ঠিক রাখতে খেলাধুলা করতে হবে-মুফতি হান্নান

রমিজ রাজু

ফেনী শহরের পেট্টোবাংলা এলাকায় জুনিয়র স্পোটিং ক্লাবের আয়োজনে ফুটসাল ফুটবল টুর্ণামেন্টের সমাপনী হয়েছে। শনিবার বিকালে পেট্টোবাংলা এলাকায় ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান।

তিনি বলেছেন, “খেলার মাধ্যমে সুস্থ বিনোদন তথা শারিরীক ও মানসিক সুস্থতা গুরুত্বপূর্ণ বিষয়। তরুণ, যুবক-ছাত্র সমাজকে সিগারেট-মাদক সহ বিভিন্ন ধরনের নেশার মাধ্যমে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। তাদের হাতে অস্ত্র তুলে দেয়া হয়েছে। যুবক-তরুণদের দিয়ে বাস-টেম্পু স্টেশন দখল, চাঁদাবাজী সহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে দেয়া হয়েছে। কিশোর গ্যাং বানিয়ে নিজেদের মধ্যে খুনোখুনি করেছে। তরুণ-ছাত্র সমাজ দেশজাতির আগামীদিনের আশা-ভরসার স্থল। খেলাধুলার মাধ্যমে তারা নিজেদের স্বাস্থ্য-মন ঠিক রাখবে।” শুধু তাই নয়, খেলাধুলা করে সমাজ-পরিবেশকে উন্নত রাখার পাশাপাশি পড়ালেখার মাধ্যমে ক্যারিয়ার গড়ার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের শহর আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, স্থানীয় আবু আহম্মদ, এয়ার আহমদ। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। টুর্ণামেন্টে ১৬টি দল অংশ নেয়। এর মধ্যে দক্ষিণ চাঁড়িপুর স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন হয়। অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি, মেডেল ও নগদ অর্থ প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *