অন্যান্যক্যাম্পাসজাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

এবি পার্টির মঞ্জুর অভিযোগে ম্যাজিস্ট্রেট প্রত্যাহার জরিমানার টাকা ফেরত

শামশে তাববিজ মাসুদ


ফেনী-২ (ফেনী সদর) আসনে ১১ দলীয় জোট প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর আপিলের পর এসিল্যান্ডের জরিমানার টাকা ফেরত ও ফেনী সদর উপজেলা সহকারী কমিশনারকে ভোট মনিটরিং সেল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শুক্রবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তাকা ও জেলা প্রশাসক মনিরা হক এ আদেশ দিয়েছে।


জেলা রিটার্নিং কর্মকর্তা জানান এখন থেকে নির্বাচন আচরত বিধি নিতিমালা ফেনী সদর আসনের তদারকির দাযিত্বে থাকা ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিনের পরিবর্তন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল হোসেন তমালকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়াও ৮ ফেব্রুয়ারী থেকে ফেনীর বাইরে থেকে নতুন করে আসা ৮জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেনীতে নির্বাচনের দায়িত্ব পালন করবেন।


ফেনী সদর উপজেলা সহকারী কমিশনারের (এসিল্যান্ড) বিরুদ্ধে গত সোমবার সকালে রিটার্নিং কর্মকর্তাকে লিখিত অভিযোগ দিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন। মজিবুর রহমান মঞ্জুর অভিযোগে বলেন ৩১ জানুয়ারি ফেনীতে ঈগল প্রতীকের প্রার্থী মজিবুর রহমান মঞ্জুর নির্বাচনী প্রচারণার জন্য ক্যারাভ্যানের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে ক্যারাভ্যান আটক করে নির্বাচনী কর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। পরে ২০ হাজার টাকা জরিমানাও করে এসিল্যান্ড। নির্বাচনি প্রচারণায় দেশজুড়ে ক্যারাভ্যান ব্যবহার হলেও শুধুমাত্র ফেনীতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসিল্যান্ড ঈগল প্রতীকের জরিমানা করেছেন বলে দাবি করেন এবি পার্টির মঞ্জু। ২ফেব্রুয়ারী এ বিষয়ে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হকের কাছে লিখিত অভিযোগ দিয়ে সাংবাদিকদের অবহিত করেন। রাতেই বিষয়টি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়ার আদালতে উপস্থাপন হলে বিচার বিশ্লেষণ শেষে জরিমানার ১৫ হাজার টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয়।


১১ দলীয় জোট প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন উক্ত কর্মকর্তার একচোখা নীতির বিরুদ্ধে অভিযোগ দিয়ে খান্ত থাকিনি। বৃহস্পতিবারও আমার জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে দেখা করেছি। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শুক্রবার আনেক দেনদরবার শেষে অভিযুক্ত কর্মকর্তা জসিম উদ্দিনকে উক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। তিনি বলেন বিএনপির কোন অভিযোগ আমানে নেন না তিনি। অন্য সকল প্রার্থীর অভিযোগের বিরুদ্ধে তিনি কঠোর আছরন করেন। তার জন্য ১১দলের পক্ষথেকে জেলা রিটার্নিং কর্মকর্তাকা ও জেলা প্রশাসককে ধন্যবাদ জানাই।


এবি পার্টি ফেনী জেলা শাখার সদস্য সচিব সম্পাদক ফজলুল হক বলেন, জরিমানার অর্থ ফেরত পেতে জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আপিল করা হয়েছিল। এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুনানি করেন। শুনানি শেষে জরিমানার ১৫ হাজার টাকা ফেরত দিতে তিনি আদেশ দিয়েছেন। ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগার থেকে তা প্রার্থী সংগ্রহ করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *