অর্থনীতিজাতীয়সর্বশেষসারাদেশ

ফুলগাজীর আনন্দপুরে স’মিলে অভিযান, কার্যক্রম বন্ধের নির্দেশ

ফুলগাজী প্রতিনিধি

ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের আব্দুল হাই স’মিল (আনন্দ স’মিল)-এ অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।
বুধবার (০১ এপ্রিল ২০২৬) উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নওশীন প্রত্যাশা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে স’মিলটির প্রয়োজনীয় কাগজপত্র সম্পূর্ণ না থাকায় করাত কলটি সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পরশুরাম রেঞ্জ কর্মকর্তা আবু নাসের জিয়াউর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
রেঞ্জ কর্মকর্তা জানান, উক্ত করাতকলটির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একটি মামলা চলমান রয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন না হওয়া পর্যন্ত স’মিলটির কার্যক্রম বন্ধ থাকবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *