Uncategorized

ফেনীতে ধর্ষণ ও পর্নোগ্রাফী মামলার আসামিকে সহযোগীসহ গ্রেফতার করেছে র‍্যাব

জাকির হায়দার সুমন (বিশেষ প্রতিনিধি )

ফেনী থেকে ধর্ষণ ও পর্নোগ্রাফী মামলার আসামিকে সহযোগীসহ গ্রেফতার করেছে র‍্যাব
২০২৩ সালে স্বামী পরিত্যাক্ত ববির সাথে প্রেম করে তোফাজ্জল।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব ৭ এর সহকারী পরিচালক ( মিডিয়া)এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।
র‍্যাব জানায় আফসানা আক্তার ববি (২২) চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার কাঠগর এলাকার মৃত মোঃ আলী নুর এর মেয়ে।
তোফাজ্জল হোসেন বিয়ের প্রলোভনে জোরারগঞ্জ জেনারেল হাসপাতালে ববিকে চাকরী দেয়। এক পর্যায়ে জোর করে শারিরিক সম্পর্ক গড়ে তুলে।

তোফাজ্জল সম্পর্কের সূত্রে
জোরারগঞ্জ পেট্রোল পাম্পের পাশে একটি বাসা ভাড়া করে দেয় ববিকে।
ভাড়া বাসায় এসে সে ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার জোর করে শারীরিক মেলামেশা করে বলে ববি র‍্যাবকে জানায়।

ভিকটিম তাকে বিয়ের কথা বললে তোফাজ্জল তাকে মারধর করে।
পরে সে বিয়ে না করায় ববি চাকুরী ও তোফাজ্জলকে ছেড়ে চট্টগ্রামের আকবরশাহ এলাকায় একাটি বাসাভাড়া নিয়ে বসবাস করে।

তোফাজ্জল ভিকটিমের ভাড়াবাসার ঠিকানা সংগ্রহ করে ভিকটিমের বাসায় যায় এবং তার সাথে মেলামেশা না করলে তার মোবাইলে ধারনকৃত নগ্নছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করে তার সহযোগীকে নিয়ে।

হুমকির প্রতিবাদে ববি বাদী হয়ে জোরারগঞ্জ থানায় মামলা করেন।

মামলার পর র‌্যাব এজাহারভুক্ত তোফাজ্জল হোসেনকে ফেনীর মহিপাল বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার তোফাজ্জল হোসেন ফেনীর ছাগলনাইয়া থানার ঘোপাল ইউনিয়নের দৌলতপুর গ্রামের হারেছের ছেলে।
গ্রেপ্তার তোফাজ্জলের দেওয়া তথ্যে অপর অভিযুক্ত তার সহযোগী পতেঙ্গা ধুমপাড়ার হোসেনের ছেলে মানিককে গ্রেপ্তার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *